দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় স্মৃতিস্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ জানায়, ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার তদন্তে আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এতে গণঅভ্যুত্থানে শহীদ ২১ জনের নাম সংযুক্ত রয়েছে। স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয় গত বছরের ১৪ জুলাই।
/অ